ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বসাকপাড়া মোড়ে র‌্যাবের অভিযানে চার মাদকাসক্ত গ্রেপ্তার

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে চারজন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুর শহরের বসাকপাড়া সিএনজি স্টেশন মোড় এলাকা থেকে চারজন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। ৫ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ। রাত সাড়ে সাতটার দিকে শহরের বসাকপাড়া সিএনজি স্টেশন মোড় এলাকায় অভিযান চলাকালে চারজন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদকাসক্তরা হলেন জামালপুর সদর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. রবিউল ইসলাম (৩২), মৃত হারুনার রশীদের ছেলে মো. রফিকুল ইসলাম শিপন (২৯) ও মো. আলাল উদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ (২৮) এবং নান্দিনা খড়খড়িয়া গ্রামের মো. আমজাদ বাবুর্চির ছেলে মো. রাজা মিয়া (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বসাকপাড়া মোড়ে র‌্যাবের অভিযানে চার মাদকাসক্ত গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯