ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

জামালপুরে ত্রাণ দিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জামালপুরের ৫০০ বন্যার্ত পরিবারের মঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ২৪ জুলাই সকাল সাড়ে দশটায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জেলা পুলিশের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, কেউ ছেলেধরা নিয়ে গুজবে কান দিবেন না। পদ্মা সেতুতে মানুষের অমুক কিছু লাগবে, তমুক কিছু লাগবে এসব মিথ্যা কথা। আপনাদেরকে গুজব সৃষ্টি করে ছেলে-মেয়েদের লেখাপাড়ার সমস্যায় ফেলছে। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা দেশের ভালো চায় না। যারা এসব গুজব সৃষ্টি করে বেড়াবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। গুজব নিয়ে যারা কথা বলবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পরে তিনি শহরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গাচর ও আশপাশের এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জামালপুরে ত্রাণ দিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি

আপডেট সময় ০৭:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯