ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

বাসের চাপায় নিহত ছাত্র আবরারের দাফন সম্পন্ন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাজধানীর নর্দ্দায় বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবরার ১৯ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে বাসচাপায় মারা যান। মালিবাগের বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে প্রগতি সরণির নর্দ্দায় সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান আবরার।

এর আগে বেলা দেড়টার দিকে মিরপুর সেনানিবাসে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরার আহমেদের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।

আবরার নিহতের ঘটনায় রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিন মাসের মধ্যে ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা সেই আশ্বাস উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। ২০ মার্চ ফের অবস্থানের ঘোষণা দিয়ে সন্ধ্যার আগে অবরোধ সাময়িক স্থগিত করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

আবরার গত বছরের আগস্টে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে শুরু হওয়া নজিরবিহীন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। যার নিজের প্রোফাইলে ছিল ‘নিরাপদ সড়ক চাই’ এর দাবি। ফ্রেমে দিয়েছিল তেমনি ছবি। সে আজ সেই সড়কেই প্রাণ হারালো।সূত্র : ডেইলি বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

বাসের চাপায় নিহত ছাত্র আবরারের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯