ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

জামালপুর : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি টিম বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), জানকিপুর মৃধাপাড়ার ফুরকান হোসেন (১৯), লাউচাপড়ার আমান উল্লাহ উদয় (২৭) এবং গাজীপুরের জয়দেবপুরের রুবেল মিয়া (২৭)।

অভিযানে তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩৫ বোতল আইস ভদকা, ২৪ বোতল রয়েল স্ট্যাগ, ১২ বোতল এসি ব্ল্যাক, ১২ বোতল ম্যাকডওয়েলস এবং ৩৪ বোতল আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মদ রয়েছে। এসব পদের পরিমাণ প্রায় ১১৪ লিটার। আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ ৭৩ হাজার টাকা। এছাড়াও মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার এই প্রতিবেদককে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এই প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ১০:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬