শেরপুরের নকলা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৪ নভেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন ।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান জানান, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কেনা হবে। সেই হিসাবে প্রতি মণ ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০০ টাকা। নকলা উপজেলায় চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০১ মেট্রিক টন।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 



















