ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ইসলামপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত তিনজন মাদক কারবারি গ্রেপ্তার গণহত্যা দিবস উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির কোন নেতা-কর্মী মাদক কারবারের সাথে যুক্ত থাকলে গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইসলামপুর : শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোরে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির শেষে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু’র পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

পরে উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

এ সময় সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী কাইয়ুমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট সময় ১১:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬