ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগারের যাত্রা শুরু

সরিষাবাড়ী : সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্ভাবক তৌহিদুল ইসলাম, অন্যান্য অতিথি ও শিশু শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম 

বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগার যাত্রা শুরু হয়েছে। ৪ মার্চ, বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় ‘গ্লোরী মডেল স্কুল’-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পাঠাগারটি উদ্বোধন করা হয়।

সাউদার্ন ইউনিভার্সিটির রিসার্চার তরুণ উদ্ভাবক ও জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রাপ্ত তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পাঠাগারের উদ্বোধন করেন।

সরিষাবাড়ী : সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগারে বই গ্রহণ করছেন সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ । ছবি : বাংলারচিঠিডটকম

সাউদার্ন ইউনিভার্সিটির রিসার্চার তরুণ উদ্ভাবক শিক্ষার্থীদের মাঝে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি বই কেবল তথ্যের উৎস নয়। বরং এটি শিশুর চিন্তাজগৎকে প্রসারিত করে। সহজপাঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে অনন্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্লোরী মডেল স্কুলের পরিচালক রাশিদুল হাসান মিতুন। তিনি বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই পাঠাগারটি একটি বড় শক্তি হিসাবে কাজ করবে। পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের বিশাল জগতের সাথে আমাদের শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সহজপাঠ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে।

সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ বলেন, সহজপাঠ ফাউন্ডেশন চায় প্রতিটি শিশুর হাতে মানসম্মত বই পৌঁছে দিতে। এই তৃতীয় শিশুপাঠাগারটি সেই লক্ষ্যেরই একটি বড় মাইলফলক। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, ‘সহজপাঠ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পাঠাগারভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত এই পাঠাগারটি গ্লোরী মডেল স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিশুদের মাঝেও বই পড়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে সহজপাঠ ফাউন্ডেশনের তৃতীয় শিশুপাঠাগারের যাত্রা শুরু

আপডেট সময় ১০:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬