ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

শিশু সুরক্ষায় সর্বাত্মক কাজ করতে চাই : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : স্মারকলিপি গ্রহণ করেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বাংলারচিঠিডটকম

শিশু ও যুবকদের সর্বোত্তম সুরক্ষায় জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের কাছে জেলা যুব, শিশু ফোরাম এবং জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের পক্ষ হতে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি পাঠ করেন শিশু ফোরামের পক্ষে মৌমিতা।

৩ মার্চ, মঙ্গলবার জামালপুর শহরের রশিদপুরে সংসদ সদস্যের বাসভবনে স্মারকলিপি দেওয়ার সময় শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার বিমল জেমস কস্তা, জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক শিশু, যুবক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুরকে শিশুবান্ধব এবং যুবসমাজকে উন্নয়নের হাতিয়ার বানিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। মাদক, জুয়া, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে শিশু ও যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্ম পরিকল্পনামাফিক কাজ করতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জামালপুর : স্মারকলিপি পাঠ করেন শিশু ফোরামের সদস্য মৌমিতা। ছবি : বাংলারচিঠিডটকম

স্মারকলিপিতে বলা হয়েছে, শিশুর প্রতি সহিংসতা বন্ধকরণসহ শিশুদের সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, পৌরসভা ও ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিগুলি কার্যকর রাখা, শিশুদের জন্য অফিসের মধ্যে শিশু কর্নার স্থাপন, কার্যকর ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা, ওয়ার্ড এবং ইউনিয়ন সভায় শিশুদের নিয়মিত অংশগ্রহণ ও মতামত নিশ্চিত করা, ফি ছাড়া সকল শিশুর ডিজিটাল (অনলাইন) জন্ম নিবন্ধন নিশ্চিত করা এবং শিশুবিবাহ, শিশুশ্রম, শিশুর প্রতি শারীরিক, মানসিক ও যৌন সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট কার্যক্রম হাতে নিতে হবে।

এছাড়াও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য মাসিক ব্যবস্থপনা কর্নার স্থাপন ও হাইজিন কিটস বিতরণ করা, ১৮ বছরের আগে স্মার্ট ফোন ব্যবহার না করার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, ক্যাম্পেইন এবং মোবাইলে ভয়েস রেকর্ডের মাধ্যমে স্মার্ট ফোন ব্যবহার বন্ধ করা, সামাজিক সুরক্ষা বেষ্টনী প্রকল্পের আওতায় অতি দরিদ্র শিশুদের ও তাদের পরিবারের জন্য বরাদ্দ বাধ্যতামূলক করা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে রিপোর্টিং (অভিযোগ বক্স স্থাপন) রেসপন্স ব্যাবস্থাপনা এবং কার্যকরী করা, পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিল’রদের আয়োজনে নিয়মিতভাবে শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করকে করতে হবে।

স্মারকলিপিতে বলা হয়েছে, শিশুর সুশিক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করণে শিশুদের প্রতি স্থানীয় সরকারের বিদ্যমান ও প্রয়োজনীয় সেবাসমূহ বৃদ্ধি ও সুষম বন্টন নিশ্চিত করা, শিশুর মানসিক স্বাস্থ্য নিশ্চিত করণে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে একজন মনোসামাজিক পরামর্শক এর ব্যবস্থা নিশ্চিত করা এবং আগামীদিনের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবকদের কারিগরী, আইটি, মানবিক ও নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণের আওতায় আনা, প্রতিটি ঘরে কমপক্ষে একজন সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়েছে, জামালপুরে অর্থনৈতিক অঞ্চলে এলাকার বেকারদের চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দেওয়া, মাদকমুক্ত, পলিথিনমুক্ত, বাল্যবিয়েমুক্ত, শিশুশ্রমমুক্ত ও স্কুল হতে ঝরে পড়ারোধে সমাজ বিনির্মানে প্রচলিত আইনের কার্যকারিতা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপি পাঠ ও প্রদান শেষে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্মারকলিপি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শিশু সুরক্ষায় সর্বাত্মক কাজ করতে চাই : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১১:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬