ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী রুহুল আমিন মিলন

জামালপুর : উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপিনেতা রুহুল আমি মিলন। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই স্থানীয় সরকারের উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এর প্রভাব পড়েছে জামালপুর সদর উপজেলাতেও। সম্ভাব্য প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন।

এমনই একজনের কথা শোনা যাচ্ছে যিনি জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মিলন। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন বলে শোনা যাচ্ছে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসন্ন স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন সাধারণ মানুষের আস্থা অর্জন ও জনসমর্থন নিয়ে মাঠে নেমেছেন। নির্বাচনকে ঘিরে ব্যানার, ফেস্টুন, সভা, সেমিনার, সৌজন্যেমূলক আলাপচারিতা দেখা যাচ্ছে। এছাড়া জামালপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পোস্টার ব্যানারের পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে সরাসরি সুখ দুঃখের খোঁজখবর নিচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৩৮৫টি গ্রাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন রুহুল আমিন মিলন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী রুহুল আমিন মিলন এ প্রতিবেদেকে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষের সাথে অনেক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করেছি। তাই সাধারণ মানুষের আস্থা অর্জন করেই নির্বাচন করতে আগ্রহী হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের প্রিয়নেতা জামালপুর সদর আসনের সংসদ সদস্য আমার অভিভাবক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন যদি মনে করেন তাহলে আমি নির্বাচনে অংশ নিব। আমি নির্বাচিত হওয়া মানে সাধারণ মানুষ নির্বাচিত হওয়া। আমি নির্বাচনে অংশ নিলে আমার বিশ্বাস আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারবো। আমি নির্বাচিত হলে আমাদের সদর উপজেলায় শিক্ষা, চিকিৎসা, সরকারি পণ্য আসলেই যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দিতে আমি বাধ্য। আমি সাধারণ মানুষের পাশে আছি। পাশেই থাকব। তাদের নিয়ে সদর উপজেলার সুনাম অর্জন করতে সর্বোচ্চ চেষ্টা করব।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী রুহুল আমিন মিলন

আপডেট সময় ১০:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬