ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি

দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ : স্বাধীনতা দিবসের বিভিন্ন ডিস্লেতে বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলািচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ, বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, মডেল থানা পৌরসভা, উপজেলা বিএনপিও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

পরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপি সভাপতি মনজু হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবিব, প্রকৌশলী জয়নাল আবেদীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী এমরশিদুজ্জামান এমপি বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি। আর এই মহান মুক্তিযুদ্ধে কঠিন ভূমিকা পালন করেন শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান। তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণও করেন তিনি।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬