ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ : ইফতারপূর্ব দোয়া মাহফিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ, বুধবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর। ইফতারপূর্ব আলোচনা সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু।

বকশীগঞ্জ : ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম। ছবি : বাংলারচিঠিডটকম

ইফতারে সকলের গোনাহমুক্ত জীবন ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি, এনসিপি, উপজেলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সদস্যরা অংশ নেন।

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু এ প্রতিবেদককে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সকলের অংশ গ্রহণ বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ইফতারে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬