ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ইসলামপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত তিনজন মাদক কারবারি গ্রেপ্তার গণহত্যা দিবস উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির কোন নেতা-কর্মী মাদক কারবারের সাথে যুক্ত থাকলে গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন

তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর : ডিবির অভিযানে গ্রেপ্তার তিনজন মাদক কারবারি। ছবি : বাংলারজিঠিডটকম

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ দু’জন পুরুষ মাদক কারবারি ও ১০টি ইয়াবা বড়িসহ একজন নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

ডিবি সূত্রে জানা গেছে, ২৫ মার্চ, বুধবার জামালপুর শহরের লাঙ্গলজোড়া থেকে চার কেজি গাঁজাসহ দু’জন পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দিন ২৪ মার্চ, মঙ্গলবার শহরের শহীদ হারুন সড়কে স্থানীয় একটি মাদরাসার সামনে থেকে ১০টি  ইয়াবা বড়িসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- জামালপুর শহরের মনিরাজপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. আরিফ হোসেন, বাগেরহাটা মধ্যপাড়ার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মো. এনামুল হক এবং মুসলিমাবাদ এলাকার মৃত উজ্জল মিয়ার স্ত্রী মোছা. সাধনা খাতুন। এ অভিযান পরিচালনা করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে থানায়  মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ  করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬