ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল

সিপিবি মনোনীত এমপি প্রার্থী মো. মাহবুব জামান জুয়েল

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিপিবি মনোনীত এমপি প্রার্থী মো. মাহবুব জামান জুয়েল। নির্বাচন কমিশনে আপিল করার পর ১৭ জানুয়ারি, শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা ফিরে পান তিনি।

মাহবুব জামান জুয়েল তার প্রার্থিতার ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত এ প্রতিবেদককে বলেন, ৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হয়। ১৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমার প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে।

এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১২ জন এমপি প্রার্থী। আর মনোনয়নপত্র দাখিল করেন নয়জন। ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ছয়জন প্রার্থী বৈধতা পান।

তারা হলেন, বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।

বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত করা হয় জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন প্রকৌশলী মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল

আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬