ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

জামালপুরে চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে ভুক্তভোগী গৃহিনী দীপার সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী রোকসানা ইয়াছমিন দীপা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিএনপির সাবেক এক নেতাসহ তিন ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন জামালপুর শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে ভুক্তভোগী রোকসানা ইয়াছমিন দীপা। ৩০ আগস্ট, শনিবার রাতে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রোকসানা ইয়াছমিন দীপা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের তিনটি পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। ভূমি ও স্থাপনার ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখা দুই কোটি ৬২ লাখ টাকা প্রদানের পত্র দিয়েছে। ওই ভূমির মালিকানা না থাকলেও ক্ষতিপূরণের টাকা থেকে এক কোটি টাকা দাবি করেছে পূর্ব ফুলবাড়িয়া শাহপুর এলাকার আনোয়ার হোসেন এবং তার দুই ভাই শামছুল আলম সাজু ও রাজু ।

তিনি আরও জানান, দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী দীপাসহ তিনটি পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রোকসানা ইয়াছমিন দীপাসহ তিনটি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া দাবি জানান ভুক্তভোগীরা।

অভিযোগ অস্বীকার করে শামছুল আলম সাজু এ প্রতিবেদককে বলেন, বিরোধপূর্ণ ভূমির মালিকানা দাবির মামলাটি উচ্চ আদলাতে বিচারাধীন আছে। এই ভূমির সকলপ্রকার বৈধ কাগজপত্র আমাদের আছে। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এই ভূমির বিরোধ নিয়ে পারিারিকভাবে সালিস বৈঠকও হযেছে। কিন্তু তারা বিচার মানেননি। রোকসানা ইয়াছমিন দীপার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আমাদের তিনভাইকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের কাছে বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়েছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে ভুক্তভোগী গৃহিনী দীপার সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫