ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ধানুয়া কামালপুর স্থল বন্দরে ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর

বকশীগঞ্জ : ধানুয়া কামালপুর স্থল বন্দর পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর। ২৫ আগস্ট, সোমবার দুপুর ২টায় স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় বন্দরে ইমিগ্রেশন চালু করা, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম জোড়দার করা, ব্যবসায়ী ভিসা চালু করা, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা এবং বন্দরগামী ভারতের অভ্যন্তরে বেহাল সড়ক সংস্কার করা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনুমোদন থা্কা পণ্য আমদানি করতে সহকারী হাই কমিশনারকে অনুরোধ করা হয়। মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম জোরদার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ আব্দুল হান্নান, বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, শুল্ক কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা, আমদানিকারক সাজ্জাদ তাইমুর, রুবেল মাহমুদ, মোশাররফ হোসেন মিশু প্রমুখ।

এছাড়াও সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর স্থলবন্দর প্রাঙ্গণে শুভেচ্ছা স্মারক হিসাবে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। পরে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ধানুয়া কামালপুর স্থল বন্দরে ভারতের সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর

আপডেট সময় ০৯:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫