ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে নারী সাংবাদিককে নির্যাতন ও জমি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাংবাদিক ফারজানা আক্তার সবুজা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সাংবাদিক ফারজানা আক্তার সবুজাকে নির্যাতন ও জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট, রবিবার সকালে জামালপুর শহরের শান্তিবাগ এলাকায় ওই ভুক্তভোগী ফারজানা আক্তার সবুজা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক ফারজানা আক্তার সবুজা বলেন, পশ্চিম ফুলাবাড়িয়া এলাকার চান মিয়ার ছেলে মিলনের কাছ থেকে সিংহজানী মৌজার ৩ শতাংশ জমি বায়না সূত্রে ক্রয় করি। কিন্তু জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নানাভাবে হয়রানি করে এবং আমার সৎ ভাই ফরিদের যোগশাজসে অন্য জনের কাছে ওই জমি বিক্রি করে ও জমি বেদখল করে। এ বিষয়ে সুরাহা চাইলে মিলন, ফরিদ ও তাদের লোকজন আমাকে ব্যাপক মারধর করে। আমার মেয়ে উষা মনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করতে গেলে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার মেয়েকেও মারতে আসে।

তিনি আরও বলেন, আমি অন্ত:স্বত্তা থাকায় নির্যাতনের কারণে আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ মিলনকে গ্রেপ্তার করে। এরপর তারা আরও ক্ষীপ্ত হয়ে আমাকে, আমার সন্তান ও পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। আমাকে সমাজের চোখে খারাপ প্রমাণ করার জন্য এবং আমাকে ভুয়া সাংবাদিক বলে অপপ্রচার করে সম্মান ক্ষুণ্ন করছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে থাকতে পারছি না। সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা, সকল আসামিদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

সাংবাদিক সম্মেলন সাংবাদিক ফারজানা আক্তার সবুজার স্বামী মো. উজ্জল মিয়া বক্তব্য রাখেন। এ সময় সবুজার মেয়ে উষা মনি, ভাবী মিষ্টি আক্তারসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিষয়ে প্রতিপক্ষ ফরিদ এ প্রতিবেদককে বলেন, সবুজার কাজই হর মানুষকে মিথ্যা মামলা দিয়ে মোটা অঙ্কের টাকা নেয়া এবং তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে নারী সাংবাদিককে নির্যাতন ও জমি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫