ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

পল্লীকণ্ঠ সম্পাদক নূরুল হক জঙ্গীর মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন তদন্ত কর্মকর্তার

জামালপুর : প্রয়াত পল্লীকণ্ঠ সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই তদন্তের অংশ হিসাবে মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন প্রয়াত নূরুল হক জঙ্গীর মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাছে আবেদন করেছেন।

৩ জুলাই, বৃহস্পতিবার মামলাটির তদন্তকারী কর্মকর্তা জামালপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিআর আমলী আদালত জামালপুর সদরে প্রয়াত নূরুল হক জঙ্গীর মরদেহ কবর থেকে উত্তোলন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের অনুমতির আবেদন করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিআর আমলী আদালত জামালপুর সদরে মামলাটি দায়ের করেন চলতি বছরের ৩ মার্চ, সোমবার। বাদী দিলরুবা ইয়াসমিন রুমা মামলায় পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রাফি ও প্রয়াত নূরুল হক জঙ্গীর প্রথম স্ত্রী খাইরুন্নেছা কাজলীসহ ছয়জনকে বিবাদী করেছেন। মামলার বাদী দিলরুবা ইয়াসমিন রুমা মামলার আরজিতে ২০২৪ সালের ২১ ডিসেম্বর, শনিবার রাতে মামালটির বিবাদীরা নূরুল হক জঙ্গীর পত্রিকা অফিসে তাকে নির্যাতনের পর আধামরা করে কলুরচর এলাকায় পাকা রাস্তায় ফেলে রেখে আসে এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূরুল হক জঙ্গী মারা যান বলে অভিযোগ আনা হয়েছে।

প্রয়াত নূরুল হক জঙ্গীর মৃতদেহ কবর থেকে উত্তোলন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের অনুমতির আবেদনের বিষয়টি নিশ্চিত করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা জামালপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন এই প্রতিবেদককে বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কবর থেকে মরদেহ উত্তোলনের বিষয়ে আদালত থেকে এখনও আদেশ পাইনি। আদেশ পেলেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ তোলা হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তসহ মামলাটির আইনসহায়ক অন্যান্য বিষয়গুলো তদন্ত করা হবে জানান তিনি।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

পল্লীকণ্ঠ সম্পাদক নূরুল হক জঙ্গীর মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন তদন্ত কর্মকর্তার

আপডেট সময় ১০:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫