ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সহযোগীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সহযোগী ও তাদের দোসরদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা নিশ্চিতের দাবিতে ২৮ জুন, শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি।

বিক্ষোভ মিছিলটি বের হয় মাজালিয়া কমিউনিটি ক্লিনিক মাঠ থেকে। মিছিল হরখালি স্কুল রোড়, মাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় ও একুশে মোড়-মাজালিয়া – ধনবাড়ী সড়ক প্রদক্ষিণ করে মাজালিয়া বাজারে সমাবেশে মিলিত হয়।

ডোয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মিজানুর রহমান আরিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরকার মো. শাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, যুবদল নেতা আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুজা, দপ্তর সম্পাদক মজনু রানা, আব্দুল জলিল, আব্দুল কাদের, হাফিজুর রহমান, রাকিব হাসান রনু, শ্রমিকদল নেতা রমজান আলী খান, হাতেম আলী ও আফছার মিয়া, ছাত্রনেতা রেদোয়ান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকার দেশ থেকে ভোটের অধিকার, কথা বলার অধিকার হরণ করেছিল। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশ থেকে টাকা পাচার করে বিদেশে জমা রেখে দেশকে অর্থ শূন্য করেছে। তাদের সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলনে তাদেরকে দেশ ছাড়া করেছে। এখনও তাদের দোসরেরা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সহযোগীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫