ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ্যের সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ায় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। ২৭ জুন, শুক্রবার বিকালে কলেজের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বলেন, প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৩ জন পরিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। এর মূল কারণ হল এই ছেলে-মেয়েগুলো কোন না কোন প্রতিষ্ঠানে নিবন্ধিত ছিল। যে পর্যন্ত ওই প্রতিষ্ঠান থেকে অনলাইন টিসি না আনতে পারবে সেই পর্যন্ত কোন অবস্থাতেই ওই ছাত্রদের আমাদের প্রতিষ্ঠানের ছাত্র বলে দাবি করতে পারি না। এ কারণেই কোন অবস্থাতেই তাদরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, আমরা বার বার প্রত্যেক শিক্ষার্থীকে নোটিশ দিয়েছি। টেলিফোনে যোগাযোগ করেছি এবং ক্লাসেও বলেছি। কিন্তু যারা আনতে পেরেছে তারা প্রবেশপত্র পেয়েছে। যে সকল পরীক্ষার্থী টিসি আনতে ব্যর্থ হয়েছে তারা প্রবেশপত্র পায়নি। এটাই হল মূল কারণ। শিক্ষার্থী ও অভিভাবকেরাও চেষ্টা করেছে বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে অনলাইন টিসি আনার জন্য তা আমরা জানি। আমরাও চেষ্টা করেছি। তারাও জানে। এই অনলাইন টিসির জটিলতার কারণে তাদের প্রবেশপত্র আসেনি।

সংবাদ সম্মেলনে প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থী সাব্বির বলেছে, আমরা যথা সময়ে অনলাইনে টিসির আবেদন করতে পারিনি। যার কারণে আমাদের ফরম পূরণের জটিলতা সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জড়িত নয় এবং আর্থিক ঘটনার বিষয়টি যেভাবে প্রচার হয়েছে তা ভিত্তিহীন, তা আমরা স্বীকার করছি।

সংবাদ সম্মেলনে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ওয়াহিদুর রহমান, গণিত শিক্ষক মিজানুর রহমান, রসায়ন শিক্ষক রাজিউল ইসলাম লান্জু, আইসিটি শিক্ষক মাহাদী মাসুদ ও পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ্যের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫