ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 দেওয়ানগঞ্জ : দেওয়ানগঞ্জ ইসলামী সংস্কৃতিক জোটের সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন, বৃহস্পতিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল মসজিদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আইনজীবী সাঈদ বিন আনোয়ার সজীব। হেফাজতে ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মো. আকরামুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল।

দেওয়ানগঞ্জ ইসলামী সংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা মো. আতাহার আলীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিএফ জেনারেল হাসপাতালের পরিচালক মো. জহিরুল ইসলাম, মো. নুরুজ্জামান, ইসলামী চিন্তাবিদ আলমগীর মাহমুদ, মুফতি শোয়াইব আহসান, ইত্তেফাকুল উলামায়ের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপসংস্কৃতির আগ্রাসন রোধকল্পে ইসলামী সংস্কৃতির পুনর্জাগরণ ঘটানোর উদেশ্য নিয়ে দেওয়ানগঞ্জ ইসলামী সংস্কৃতি জোটের আবির্ভাব ঘটেছে। এই জোটের মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলামী সংস্কৃতির বিপ্লব সাধিত হবে। সেই সাথে তরুণদেরকে আকৃষ্ট করতে সুন্দর সুন্দর ইসলামিক গান এবং নাশিদ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫