ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

আওয়ামী লীগ আর এই দেশে আসবে না : শামসুজ্জামান দুদু

মাদারগঞ্জ : বক্তব্য রাখেন বিএনপিনেতা শামসুজ্জামান দুদু। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারা বলতো বঙ্গবন্ধুকন্যা পালায় না। তার বাবাই একটা খুনি। দুর্ভিক্ষ করে লাখ লাখ মানুষকে হত্যা করেছে তার বাবা। রক্ষীবাহিনীর নামে এক চল্লিশ হাজার মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ আর এই দেশে আসবে না।

১০ মে শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সাবেক এমপি মির্জা আজমকে উদ্দেশ্য করে আরও বলেন, মির্জা গোলাম আজম প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি নেতা। এইটারও আর কোন খোঁজ পাবেন না। কোনই ভবিষ্যৎ নাই। সে যেখানে যে টাকা রাখছে। সম্পত্তি রাখছে। এটা জনগণের সম্পত্তি। এটা জনগণের অর্থ। যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে ফিরিয়া আনা হবে। তার নেত্রীর টাকাও ফিরিয়ে আনা হবে।

টিউলিপ সিদ্দিকীর অর্থ পাচার নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই টাকা এখন বাঁচাতে হবে। মন্ত্রী পর্যন্ত উঠেছিল ব্রিটিশরা তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে। লজ্জাহীন দেশের মধ্যে তার খালা, মা চুরি করেছে। সেও একটা চোর। এতবড় একটা চোর পরিবার পৃথিবীতে আর নেই। মুজিব চোর। মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছিল।

আওয়ামী সরকারের গণহত্যা নিয়ে তিনি বলেন, পৃথিবীতে যারা গণহত্যার পার্টি তারা কখনও আর রাজনীতির সুযোগ পায় না। কখনও না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। তার নেতা-নেত্রীদের বিচারের আওতা আনতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মনজু কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিত সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।

দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক  মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য নেতা-কর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

আওয়ামী লীগ আর এই দেশে আসবে না : শামসুজ্জামান দুদু

আপডেট সময় ০৭:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫