ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

বকশীগঞ্জে কচুরীপানায় নারীর মরদেহ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামের রাস্তার পাশের পুকুরের কচুরীপানার নিচে ডুবে থাকা অজ্ঞাত পরিচয়ের একজন নারীর মরদেহ উদ্ধার করেছে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ১৯ এপ্রিল শনিবার বিকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ১৯ এপ্রিল বিকালে মধ্য ধাতুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের পুকুরে কচুরীপানার নিচে থাকা একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ কচুরীপানার নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ বছর। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি এই এলাকায় মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করতেন। তবে কিভাবে তিনি মারা গেলেন তা কেউই বলতে পারেননি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বাংলারচিঠিডটকমকে বলেন, পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

বকশীগঞ্জে কচুরীপানায় নারীর মরদেহ

আপডেট সময় ০৮:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫