ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

টি২০ বোলিং র‌্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জ্যাকব ডাফি

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি।ছবি : সংগৃহীত

আইসিসি টি২০ বোলার র‌্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেইনের স্থলাভিষিক্ত হয়েছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টি২০ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে শীর্ষস্থান দখল করেছেন ডাফি।

৮.৩৮ গড়ে পাঁচ ম্যাচে ডাফি দখল করেছেন ১৩ উইকেট। এর মধ্যে ছিল ক্যারিয়ার সেরা ১৪ রানে ৪ উইকেট প্রাপ্তি। ডাফির বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। হোসেইন, বরুন চক্রবর্তী, আদিল রশিদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হটাতে ডাফি চার ধাপ উপরে উঠেছেন।

যেকোন ফর্মেটের র‌্যাংঙ্কিংয়ে এটাই ডাফির প্রথম শীর্ষে ওঠার ঘটনা। ২০১৮ সালে ইশ সোদির পর প্রথম কোন কিউই খেলোয়াড় হিসেবে টি২০ বোলিং র‌্যাংঙ্কিংয়ে এক নম্বর পজিশন পেলেন ডাফি।

২০২০ সালে নিউজিল্যান্ডের টি২০ দলে ডাফির অভিষেক হয়। এ পর্যন্ত ২৩ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট। নতুন এই কৃতিত্ব সম্পর্কে ডাফি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর। এই তালিকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাদের পিছনে ফেলে নাম্বার ওয়ান স্থান পাওয়া সত্যিই বিশেষ কিছু। এটা অনেক বড় সম্মানের। বিষয়টা একেবারেই অবাস্তব মনে হচ্ছে।

টি২০ ব্যাটার তালিকায় ডাফির জাতীয় দলের সতীর্থ টিম সেইফার্ট পাঁচ ধাপ উপরে উঠে ৮ নম্বরে অবস্থান করছেন। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে ৬২.২৫ গড়ে সেইফার্ট সর্বমোট ২৪৯ রান সংগ্রহ করেছিলেন। পঞ্চম টি২০ ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৭ রানের ইনিংস এসেছে সেইফার্টের ব্যট থেকে।

সেইফার্টের ওপেনিং পার্টনার ফিন এ্যালেন এক ধাপ উপরে উঠে ব্যাটিং র‌্যাংঙ্কিংয়ে ১৫তম স্থানে রয়েছেন।

অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড শীর্ষস্থানে ফিরে এসেছেন। ২ ও ৩ নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের অভিশেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট।

অলরাউন্ডার তালিকায় নিউজিল্যান্ডের জেমস নিশাম ১৪ ধাপ উপরে উঠে ৩০তম স্থানে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টি২০তে ক্যারিয়ার সেরা বোলিং করে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

টি২০ বোলিং র‌্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জ্যাকব ডাফি

আপডেট সময় ০৯:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫