ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গাজার উত্তরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভূখণ্ডের উত্তরে ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গাজা সিটির শুজাইয়া পাড়ার বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে উল্লেখ করে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছে।’

ইসরাইলি সেনাবাহিনী শুজাইয়া ও গাজার উত্তরের কিছু জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

অবিলম্বে এসব এলাকা খালি করে গাজা সিটির পশ্চিমে পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোয় চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ এক পোস্টে বলেছেন, হামাস অবকাঠামো ধ্বংস করার জন্য আইডিএফ (সামরিক বাহিনী) তাদের এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গাজার উত্তরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১৫

আপডেট সময় ০৯:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫