ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ভটভটি চালক শাহীন হত্যার বিচার চায় তার স্বজনেরা

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত শাহীনের বড় ছেলে আশিকুর রহমান জয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ভটভটিচালক শাহীন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবারের স্বজন ও স্থানীয়রা। ২৪ মার্চ সোমবার দুপুরে জামালপুর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে শাহীনের স্ত্রী জরিনা বেগম, তার জমজ দুই ছেলে আশিকুর রহমান জয় (১৯) ও মনির হাসান মনি (১৯) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে নিহত শাহীনের বড় ছেলে আশিকুর রহমান জয় অভিযোগ করে বলেন, জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত জাহেদ আলীর ছেলে আমার বাবা মো. শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু গত পাঁচ মাস আগে পাশের গ্রাম লাঙ্গলজোড়ার গোলাপ আলীর ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুতফর ও তার ভাই ফরহাদের দু’টি গরু চুরি হলে তারা আমার বাবা শাহীনকে সন্দেহ করেন। তারা আমার বাবার কাছে গরুর দাম বাবদ সাত লাখ টাকা দাবি করেন। অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। তারা এ ব্যাপারে কোন মামলা দায়ের না করলেও একাধিকবার পুলিশ ও ডিবি আমার বাবা শাহীনকে খুঁজতে বাড়িতে গেলে ভয়ে তিনি বাড়ি ছেড়ে ঢাকাসহ অন্যান্য এলাকায় অবস্থান করেন।

শাহীনের স্ত্রী জরিনা বেগম বলেন, আমার স্বামীর সাথে শুধু ফোনে কথা হত। দেখা হত না। ১৭ মার্চ সোমবার রাতে শাহীনের সাথে সর্বশেষ ফোনে কথা হয়। ১৮ মার্চ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ শাহীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীনের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকান্ড উল্লেখ্য করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম ৮ মার্চ রাতে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় বিক্ষোভ মিছিল করে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ভটভটি চালক শাহীন হত্যার বিচার চায় তার স্বজনেরা

আপডেট সময় ০৩:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫