ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে তিস্তা নদী সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর : প্রধান আলোচকের বক্তব্য রাখেন নদী গবেষক প্রকৌশলী এম হাফিজুর রহমান লিটন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে ‘তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন নদী গবেষক প্রকৌশলী এম হাফিজুর রহমান লিটন। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মো. খায়রুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও ভারত প্রতিবেশী দেশ হয়েও আমাদের সাথে বিরূপ আচরণ করেছে। পশ্চিম বাংলার প্রাদেশিক সরকারের বিরোধীতার কারণে ভারত সরকার তিস্তা চুক্তি নিয়ে কালক্ষেপণ করেছে। আমাদের ব্যর্থতা বাংলাদেশ এই বিষয়টি অনেক পরে বুঝতে পারে। তিস্তা ইস্যুতে তখন বিকল্প হিসেবে বাংলাদেশ যখন চীনের কাছে যায় তখন ভারতও আসতে চায়। তবে ভারতের স্বার্থে এমন কোন চুক্তি করা যাবে না যার কারণে আমাদের জীব বৈচিত্র ও আর্থ-সামাজিক অবস্থার ক্ষতি হয়।

তারাও আরও বলেন, তিস্তা প্রকল্পে যখন চীন সরকার আগ্রহ দেখিয়েছে তখন নিজেদের স্বার্থে ভারতও এগিয়ে এসেছে। তবে ভারত এসেছে তাদের ভালোর জন্য, কারণ যখন চীন এখানে আগ্রহ দেখিয়েছে ভারত তখন নিজেদের অনিরাপদ ভাবতে শুরু করেছে। এই প্রকল্পে চীনের সাথে মূল লক্ষ্য স্থির রেখে ভারতের সাথে অন্যভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য মতামত ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা বলেন, ভারতের সাথে তথ্য আদান-প্রদান, জরিপ, সমীক্ষা, নদী গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কাজ করা যেতে পারে কিন্তু চীনকে বাদ দেওয়া ঠিক হবে না। তিস্তা চুক্তি নিয়ে ভারত আমাদের ক্লান্ত করে ফেলেছে, এখন ভারত খুশি বা অখুশি কোন বিষয় না, তাদের সাথে নমনীয় থেকে তাদের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধিসহ অন্য বিষয় নিয়ে কাজ করতে হবে। এই প্রকল্পে ভারতকে আমরা উপেক্ষা করব না, তবে ভারতকে ইচ্ছা করে এই প্রকল্পে আনাও ঠিক হবে না।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে তিস্তা নদী সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫