ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামালপুরে অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত

জামালপুর : সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো জামালপুর জেলাতেও অবৈধভাবে পরিচালিত সকল ইটের ভাটা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১ মার্চ শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা সংক্রান্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য আলোচনার মধ্যে ইটভাটা সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার রায় সাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, আগামী তিন দিনের মধ্যে অবৈধ ইটের ভাটা বন্ধ করে মালামাল স্থানান্তর করা না হলে ১০ মার্চের মধ্যে সকল ভাটা ধ্বংস করা হবে।

সভা সূত্রে জানা গেছে, জামালপুর জেলায় মোট ১২৩টি ইটের ভাটার মধ্যে মাত্র ১২টির প্রয়োজনীয় কাগজসহ নিবন্ধন করা আছে। বারবার সময় দেওয়ার পরও এসব ভাটা কাগজপত্র ঠিক করে নাই। নিবন্ধনবিহীন এসব ইটের ভাটা বছরের পর বছর পরিচালনা করে আসছে তারা। তারা নিষিদ্ধ থাকার পরও অবাধে কাঠ পোড়ায়। আবাসিক এলাকায় ও ফসলের মাঠে ইটের ভাটা নির্মাণ করাসহ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে আসছেন।

জামালপুরে ১১১টি ইট ভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ বিধিমালা ১৯৯৭ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনানুগ ব্যবস্থা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো. রফিকুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার রায়, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এর আগে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত পণ্য বিক্রি, মজুদদারি থেকে বিরত থাকা, কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ওজন ঠিক রাখা-সহ রমজানের রোজার পবিত্রতা রক্ষায় সকলকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সভায় প্রচারপত্র ও গণবিজ্ঞপ্তি পাঠ করে শোনানো হয়।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় ১০:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫