ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কম্বোডিয়ায় গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত

কম্বোডিয়ায় গৃহযুদ্ধ চলাকালে মাটির নিচে পুঁতে রাখা গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। প্রাণঘাতী অস্ত্রটি ওই শিশুদের বাড়ির কাছে বিষ্ফোরিত হয়। ২৩ ফেব্রুয়ারি রবিবার দেশটির এক কর্মকর্তা এ খবর জানান।

নমপেন থেকে এএফপি আজ এই খবর জানায়।

২২ ফেব্রুয়ারি শনিবার উত্তর-পশ্চিম সিয়েম রিপ প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে গ্রামটি ছিল কম্বোডিয়ার সরকারি সেনা ও খেমাররুজ যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র।

দুই বছর বয়সী ওই শিশুদের একজন ছেলে ও একজন মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কম্বোডিয়ান মাইন অ্যাকশন সেন্টারের (সিএমএসি) মহাপরিচালক হেং রতানা এএফপি’কে বলেছেন, দুই শিশু মাটিতে খেলছিল। মাটি খোঁড়ার সময় পুঁতে রাখা গ্রেনেডটি বিস্ফোরিত হয়।

তিনি বলেন, এক শিশু ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা যায়।

হেং রতানা আরও বলেন, ‘যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এবং ২৫ বছরেরও বেশি সময় ধরে শান্তি বিরাজ করছে, কিন্তু স্থলমাইন ও যুদ্ধের অবশিষ্টাংশের কারণে এখনো কম্বোডিয়ার মানুষের রক্ত ঝরছে।’

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে ১৯৬০-এর দশকে শুরু হওয়া কয়েক দশকের যুদ্ধের পরিত্যক্ত গোলাবারুদ ও অস্ত্র এখনো মাটির নিচে রয়ে গেছে। দেশটিতে এখনো খনি ও অবিস্ফোরিত অস্ত্র থেকে মানুষের মৃত্যু হচ্ছে। ১৯৭৯ সাল থেকে প্রায় ২০ হাজার মানুষ এ ধরণের বিষ্ফোরণে নিহত এবং এর দ্বিগুণ আহত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

কম্বোডিয়ায় গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত

আপডেট সময় ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫