ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো পিসিবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৫ জানুয়ারি শনিবার ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৮-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজটি। লিগ পর্বের প্রথম দুই ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং লিগ পর্বের শেষ ও ফাইনাল ম্যাচ হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে দলগুলো। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল ফাইনালে উঠবে।

৮ ফেব্রুয়ারী লিগ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিউইরা। এই দু’টি ম্যাচ হবে লাহোরে।

১২ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচের ভেন্যু করাচি।

সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। স্থানীয় সময় দুপুর ২টায় মাঠে গড়াবে খেলা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতের সেরা মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

ত্রিদেশীয় সিরিজের সূচী :

৮ ফেব্রুয়ারি : পাকিস্তান-নিউজিল্যান্ড (দিবা/রাত্রি), লাহোর

১০ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (দিবা/রাত্রি), লাহোর

১২ ফেব্রুয়ারি : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (দিবা/রাত্রি), করাচি

১৪ ফেব্রুয়ারি : ফাইনাল (দিবা/রাত্রি), করাচি

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো পিসিবি

আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫