ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনপি নেতা আলালসহ ৭ জনকে জামালপুরের মামলা থেকে অব্যাহতি

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আইনজীবীবৃন্দ। ছবি : আসমাউল আসিফ

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে উস্কানিমূলক ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার বক্তব্যের অভিযোগের মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজন নেতাকে অব্যাহতি দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন।

মামলাটির আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মো. হারুন অর রশিদকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে স্বাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে ও সকল আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ দেন আদালত।

এ সময় আদালতে এই মামলার অন্যতম আসামি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন উপস্থিত থাকলেও অন্যরা উপস্থিত ছিলেন না।

আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলাটি দায়ের করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বিএনপি নেতা আলালসহ ৭ জনকে জামালপুরের মামলা থেকে অব্যাহতি

আপডেট সময় ০৯:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫