ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) এর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) জহুরুল হক জয়নালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। এতে উদ্বোধক ছিলেন অসকস বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি আবু সাংমা।

অসকস বাংলাদেশ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এলএস (অব.) মো.আশরাফ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সেনা , নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সকল শহীদ সদস্যের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪