ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ইসলামপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত তিনজন মাদক কারবারি গ্রেপ্তার গণহত্যা দিবস উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির কোন নেতা-কর্মী মাদক কারবারের সাথে যুক্ত থাকলে গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন

নকলায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে, আটক ৩

আইয়্যুব আলীর মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার দুই সন্তানের উপর। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়্যুব আলী (৬৫) রুনীগাঁওয়ের দছির উদ্দিন মেম্বারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। এ ঘটনার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) ও জিহান হাসানকে (২০) আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে রাজন মিয়া বলেন, আমাদের পরিবারের সাথে জমিজমা নিয়ে মুকুল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই ক্ষোভে আমার বাবা আইয়্যুব আলীকে দুইদিন আগে হত্যার হুমকি দেয় মুকুল মিয়া। আমার বাবা পেশায় নকলা বাজারে দর্জির কাজ করে সংসার চালাইতেন। প্রতিদিনের মত দুপুরের খাবার টিফিন ক্যারিয়ার করে সকাল ৯টায় বাড়ি থেকে নকলায় দর্জির কাজ করতে দোকানে যান। কিন্তু গতরাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছে। মোবাইল ফোনটিও বন্ধ। তাই পরিবারের সবাই চিন্তায় পরে যাই এবং বাজারে খোঁজখবর নিয়ে জানতে পারি রাত অনুমান ১০টার দিকে কাজ শেষ করে বাড়ি চলে আসছেন। কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এখনো বাবা বাড়ি আসেনি।

তিনি আরও বলেন, সবাই মিলে বাবাকে খুঁজতে বের হওয়ার সময় বাড়ির পাশে পুকুর পাড়ে দেখি বাবার জুতা ও বাজারের ব্যাগ এলোমেলো অবস্থায় পড়ে আছে। জুতা আনতে গিয়ে দেখি মাটিতে অনেক রক্ত। আরেকটি সামনে এগিয়ে দেখি একটি মরদেহের পায়ের অংশ পুকুরের পাড়ে পা ও মাথার অংশ পানিতে ডুবে আছে। সবাই গিয়ে ধরাধরি করে তুলে দেখি আমার বাবার গলাকাটা মরদেহ। পরে আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ বাবার মরদেহ থানায় নিয়ে যায়। মুকুল মিয়া ও তার দুই ছেলে মিলে আমার বাবাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকারীদের ফাঁসি চাই।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা রাতে সংবাদ পাই রুনীগাঁও মধ্যপাড়ায় আইয়্যুব আলী নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশ যায় এবং মৃতের সুরতহাল প্রস্তুতের সময় দেখতে পায় গলায়, বুকে ও চোখের উপরে কোন ধারালো অস্ত্রের আঘাত আছে। পরিবারের প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই তিনজনকে আটক করেছি। যাচাই বাছাই চলছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নকলায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে, আটক ৩

আপডেট সময় ০৪:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪