ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

গ্রেপ্তার পাঁচ জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ নভেম্বর বুধবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।

জুয়াড়িরা হলেন- বকশীগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মাসুম মিয়া (২৮), মোবারক আলীর ছেলে মোস্তফা, মেষেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে খলিল মিয়া (৫৩), মুসলিম উদ্দিনের ছেলে ফুটা মিয়া (৪২) ও চন্দেরবন তিনানী পাড়া গ্রামের সোনাজল হকের ছেলে সেলিম মিয়া (৪৫)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪