ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে থানা মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।

যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র রুখতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করার দাবি জানান নেতৃবৃন্দ।

উল্লেখ যে, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪