ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

‘৫ আগস্ট পর্যন্ত আমরা কালবেলা পার করেছি’

দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছর’ সময়ে অর্জনের অনুপ্রেরণায় জামালপুরে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন বলেন, ৫ আগস্ট পর্যন্ত আমরা কালবেলা পার করেছি। জামালপুর জেলার সাংবাদিকসহ রাজনৈতিক নেতা, সাধারণ মানুষের হৃদয়ে প্রতিহিংসা ছিল না। জেলা পুলিশ ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমে জামালপুর জেলার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা পুলিশ বাহিনী কারও হার্মফুল না। আমরা দেশের মানুষের জন্য কাজ করি। পুলিশ ও সংবাদপত্র যেন অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বড় হিস্ট্রি হলো সংবাদপত্র। আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। কালবেলার প্রকাশনার সমৃদ্ধি কামনা করেন তিনি।

অনুষ্ঠানের আরেকজন সম্মানিত অতিথি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কালবেলা ইতিমধ্যে বেশ পাঠক প্রিয়তা পেয়েছে। মূলত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার উপর একটি সংবাদপত্রের জনপ্রিয়তা নির্ভর করে। জনগণের সার্বিক কল্যাণে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠায় সংবাদপত্রকেও ভূমিকা রাখতে হবে। কালবেলার প্রকাশনার সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনা করেন তিনি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কোরবান আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এসএম হালিম দুলালের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন শিক্ষক মো. আবুল কালাম। পরে নিহত সাংবাদিকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে সবাই নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, কালবেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

‘৫ আগস্ট পর্যন্ত আমরা কালবেলা পার করেছি’

আপডেট সময় ১১:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪