ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

নার্সদের নিয়ে বাজে মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফাইদের আয়োজনে উপজেলা হাসপাতাল চত্বরে ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মাহমুদা সিদ্দিকা, সিনিয়র স্টাফ নার্স সাইমুন নাহার, মিডওয়াইফাই সানজিদা হক, মিডওয়াইফাই নাসরিন জাহান নিলা।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নূর সম্প্রতি নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই মহাপরিচালকের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের একদফার আন্দোলন চলবে। পাশাপাশি নার্স থেকে মহাপরিচালক পদে পদায়নের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪