ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে ২২ বছর কারাভোগ শেষে মুক্ত দুই ব্যক্তির পুনর্বাসনে সমাজসেবার অটোরিকশা বিতরণ

সুবিধাভোগীর হাতে অটোরিকশার চাবি তুলে দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জীবনের ২২টি বছর কারাগারে বন্দি থেকে মুক্তি পাওয়ার পর নিঃস্ব দুই ব্যক্তির পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের আওতায় জামালপুর জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে অটোরিকশা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দোষী সাব্যস্ত হয়ে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকার বাসিন্দা দানেজ আলীর ছেলে সোলায়মান হক এবং জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাসিন্দা করিম বক্সের ছেলে লিয়াকত আলী ২২ বছর সাজাভোগ করেন। ২০২২ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সম্প্রতি উভয় ব্যক্তি জেলা সমাজসেবা কার্যালয়ে তাদের পুনর্বাসনের জন্য আবেদন করেন। তাদের আবেদন যাছাই, বাছাই করে এবং তাদের স্বভাব চরিত্র ও আচরণ ইতিবাচক প্রমাণিত হওয়ায় জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি ওই দুই বক্তিকে নতুন দুটি অটোরিকশা কিনে দেয়।

অটোরিকশা বিতরণ অনুষ্ঠান।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, প্রবেশন কর্মকর্তা ফারুক মিয়া, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য তৌফিকুল আলম শরীফ, জাহাঙ্গীর সেলিম, ইয়াকুব আলী ফকির প্রমুখ।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, দীর্ঘ ২২ বছর কারাভোগের পর দুই ব্যক্তিকে পুনর্বাসনের জন্য অটোরিকশা প্রদান করায় সমাজসেবা ও জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি মহৎ উদ্যোগ নিয়েছে। এভাবে সাজাভোগের পর যাছাই, বাছাই করে কর্মসংস্থানের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অটোরিকশা পাওয়ার পর উভয় ব্যক্তি তাদের নতুন জীবনের সন্ধান করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে ২২ বছর কারাভোগ শেষে মুক্ত দুই ব্যক্তির পুনর্বাসনে সমাজসেবার অটোরিকশা বিতরণ

আপডেট সময় ০৭:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪