ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সত্য নয় : দাবি তার স্ত্রীর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাসরিন জেবা সুমি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে জামালপুর পৌর শহরের ইদিলপুর মৌজার ডাকপাড়া এলাকায় জমি দখলের অভিযোগে বিস্মিত হয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী নাসরিন জেবা সুমি। তার দাবি, এটা তাদের পৈত্রিক সম্পত্তি, পারিবারিক বিষয়ে তার স্বামী ওই পুলিশ কর্মকর্তার কোন সম্পৃক্ততা নেই।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মেডিকেল রোডে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জামালপুর পৌর শহরের বিলপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী নাদিরা জব্বার ও তার মেয়ে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানের স্ত্রী নাসরিন জেবা সুমি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন জেবা সুমি বলেন, এস এম মোরশেদ আলম কনক তার ছোট ভগ্নিপতি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর পিএস উপ-সচিব (বর্তমানে ওসডি) ফারহান শফিকুর রহমান বেআইনিভাবে প্রভাব খাটিয়ে মোকদ্দমা চলমান থাকা অবস্থায় জামালপুর এল এ শাখা থেকে অধিগ্রহণের ক্ষতিপূরণের এক কোটি ৩৯ লাখ টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ডাকপাড়া এলাকার যে জমিটি দাবি করে এস এম মোরশেদ আলম কনক সংবাদ সম্মেলন করেছেন। সেই জমিটি আমার দাদা নূরল হক সরকার ১৯৫২ সালে আমার বাবা এস এম আব্দুল জব্বার ও কনকের বাবা এস এম তৈয়বুর রহমানের নামে কিনেছিলেন। সেই সময় আমার বাবা ও কনকের বাবা নাবালক ছিলেন। পরে ১৯৮৮ সালে পারিবারিকভাবে পৈত্রিক জমি বন্টন করলে ফসল না হওয়ার কারণে সেই জমি নিতে অনীহা প্রকাশ করেন। সেই জমির পরিবর্তে সাহাপুর মৌজা ও কৃষ্ণচরণপুর মৌজার জমি গ্রহণ করে ভোগদখল করেন। সেই মতে কনকের বাবা মৃত তৈয়বুর রহমান জমি বিক্রি করে দেন। পরে ওই জমির ওপর দিয়ে রাস্তা ও গ্যাস লাইন যাওয়ায় জমির দাম বেড়ে গেলে ২০১৭ সালে ডিজিটাল জরিপের সময় ওই জমি দাবি করেন।

এ নিয়ে পারিবারিকভাবে অনেক বৈঠক হলেও কোন সমাধান হয়নি। ডাকপাড়ার জমির পরিবর্তে কনকের বাবা তৈয়বুর রহমান দুই মৌজার তিন দাগে জমি নিয়ে বিক্রি করে দিয়েছেন। সেই জমির ক্ষতিপূরণ না দিয়ে তো তারা এই জমির দাবি করতে পারেন না।

তিনি আরও জানান, ওই জমি কনকের বাবা তৈয়বুর রহমান না নেওয়ায় পারিবারিক বন্টনে এস এম আব্দুল জব্বার ও এস এম আব্দুল হালিম নিয়ে বিআরএস রেকর্ড করে ভোগদখল করছেন। এই জমি তাদের কোন দিনও দখলে ছিল না। তাহলে আমার স্বামীর প্রভাব খাটিয়ে কিভাবে দখল করেছে। আর এটা আমাদের পারিবারিক বিষয় এখানে আমার স্বামী রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির কোন সম্পৃক্ততা নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সত্য নয় : দাবি তার স্ত্রীর

আপডেট সময় ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪