ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

চলতি বছর ইরানে ৪০০ জনের বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ইরানে গত আগস্টে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। চলতি বছরের এই পর্যন্ত দেশটিতে মোট ৪০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র আগস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ছিল জুলাই মাসের চেয়ে ৪৫ জনেরও বেশি।

তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪০০ জনের বেশি। এর মধ্যে ১৫ জন নারীও রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের।

তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে।

বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র গত বছর ৪০০ জনের বেশি ও লোকের মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

চলতি বছর ইরানে ৪০০ জনের বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

আপডেট সময় ০৬:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪