ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

চীনে স্কুল বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ১১ নিহত : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাংলারচিঠিডটকম ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার একটি মাধ্যমিক স্কুলের একটি বাস জনতার ভিড়ে চাপা দেয়। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে (২৩২৭ জিএমটি) একটি স্কুল কবাস শানদং প্রদেশের তাইয়ান নগরীর কাছে চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সিসিটিভি অনুসারে বাসটি রাস্তায় পাশে অপেক্ষামান শিক্ষার্থী ও অভিভাবকদের চাপা দিলে পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবকসহ ১১জন নিহত হয়। সিসিটিভি সম্প্রচার কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জানিয়েছে, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

সিসিটিভি জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’। অপর ১২ জনের অবস্থা ‘স্থিতিশীল’ ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি ধূসর বাসের পাশে রাস্তায় পড়ে থাকা রক্তে ভেজা পোশাকে প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে।

এএফপি তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। কিছুক্ষণ পর ছবিগুলো মুছে ফেলা হয় বলে মনে হয়েছে। চীনের অনেক সরকারি স্কুল এই সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের জন্য আবার খুলেছে। দূর্বল নিরাপত্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

চীনে স্কুল বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ১১ নিহত : রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪