ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

প্রতিপক্ষের হামলায় লক্ষ্মীরচর ইউপি সদস্য আওয়ামী লীগনেতা আছান আলী নিহত

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে আওয়ামী লীগনেতা ও ইউপি সদস্য আছান আলী নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। ৩১ আগস্ট শনিবার দুপুরে ও রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট সকালে লক্ষ্মীরচরের ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা আছান আলী টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করতে মোটরসাইকেলে নিজবাড়ী লক্ষ্মীরচর থেকে বারুয়ামারী বাজারে যান। দুপুরে বারুয়ামারী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রায়েরচর মোল্লাপাড়া এলাকায় দেশীয় অস্ত্রধারী ২৫ থেকে ৩০ জনের একটি দল আছান আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে আছান আলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ময়মনসিংহ থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার রাত ৮টার দিকে আছান আলী ঢাকার একটি হাসপাতালে মারা যান।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় এলে স্বজন ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ গ্রামবাসী রামদা ও লাঠিসোটা নিয়ে নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে লক্ষ্মীরচর থেকে নান্দিনা বাজারে যায়। সেখানে তারা প্রতিপক্ষ আব্দুস সামাদের ছেলে আলী হোসেনকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও নাজিম, সম্রাট, সুমনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর হামলাকারীরা নান্দিনা পশ্চিম বাজারে লক্ষ্মীরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কবীরের পাকা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। এ সময় নান্দিনা বাজারের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত ইউপি সদস্য আছান আলীর ভাই আকবর আলী জানান, তার ভাই আছান আলীর মরদেহ ঢাকায় ময়নাতদন্তের পর ১ সেপ্টেম্বর রবিবার গ্রামের বাড়িতে আনা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভাইকে হত্যার ঘটনার সাথে জড়িতরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী ও পুলিশের কাছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য দাবিও জানান আকবর আলী।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, লক্ষ্মীরচরে প্রতিপক্ষের হামলায় নিহত আছান আলীর লাশ জামালপুরে আনার পর তার স্বজনরা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিপক্ষের হামলায় লক্ষ্মীরচর ইউপি সদস্য আওয়ামী লীগনেতা আছান আলী নিহত

আপডেট সময় ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪