ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের সংবাদপত্র জগতে যুক্ত হলো অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তার শুভযাত্রা উপলক্ষে কাটা হয় কেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সংবাদপত্র জগতে যুক্ত হলো অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা। ৩১ আগস্ট শনিবার রাতে আলোচনা সভা, কেককাটা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে নিউজ পোর্টালটির প্রকাশনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এই নিউজ পোর্টাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ-এটিন বাংলা টিভি চ্যানেলের সাংবাদিক লুৎফর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দৈনিক জামালপুর বার্তা নামের নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, সরকার নিবন্ধিত জামালপুরের প্রথম এবং একমাত্র অনলাইন সংবাদপত্র বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ।

বক্তারা বলেন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা শুধু জামালপুরের খবরই নয়। দেশের সকল সংবাদই যেন এই পোর্টালে গুরুত্ব পায়। দ্রুত সময়ের মধ্যে জেলায় জনপ্রিয় ও পাঠকপ্রিয় নিউজ পোর্টাল হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া এবং পরে কেককাটা হয়। পরে নিউজ পোর্টালটির সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ, সহ-সম্পাদক ফারিয়াজ ফাহিম ও বার্তা সম্পাদক এ এম রাহাদ নিউজ পোর্টালটির সাথে যুক্ত সাংবাদিকদের মাঝে তাদের পরিচয়পত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠান সঞ্চালক নতুন এই নিউজ পোর্টালটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ দৈনিক জামালপুর বার্তা নিউজ পোর্টালটিকে পাঠকপ্রিয় করে তুলতে সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতি পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরের সংবাদপত্র জগতে যুক্ত হলো অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা

আপডেট সময় ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪