ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাজিলে বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স : এএফপি

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ব্রাজিলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধের নির্দেশ ৩১ আগস্ট শনিবার থেকে কার্যকর হচ্ছে।

এর আগে ৩০ আগস্ট শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারপতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে এক্স বন্ধের নির্দেশ দেন।

বিচারপতি মোরেস তার নির্দেশে বলেছেন, আদালতের সকল আদেশ পালন না করা পর্যন্ত ব্রাজিলে এক্সের প্রবেশ স্থগিত থাকবে।

ওই সব আদেশের মধ্যে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি জরিমানা প্রদানসহ একজন স্থানীয় আইনি প্রতিনিধি নিয়োগ দেওয়ার বিষয় রয়েছে।

এদিকে এই নির্দেশের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মাস্ক বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস অন্যায়ভাবে সেন্সরশিপ আরোপের চেষ্টা করছেন।

তবে বিচারপতি মোরেস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে ব্রাজিলের শীর্ষ তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, তারা শুক্রবার মধ্যরাত থেকে এক্স বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাজিলে বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স : এএফপি

আপডেট সময় ০৫:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪