ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

বাংলারচিঠিডটকম ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ৩০ আগস্ট শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নোয়াখালীর মানুষ বন্যা দেখে নাই। তারা এমন পরিস্থিতির মধ্যেও কখনো পড়ে নাই। আমরা খবর নিয়েছি অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

বন্যায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তরুণদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের প্রশংসা করে ফারুক-ই-আজম আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, এমন দেশ পৃথিবীতে আর একটাও নাই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানসিক দারিদ্র্য। এই দারিদ্র্য কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: ফারুক-ই-আজম বীর প্রতীক

আপডেট সময় ০৬:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪