ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে জমি দখল, প্রাণনাশের হুমকি, প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সস্মেলন করেন সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জোর করে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সস্মেলন করেছেন মো. আব্দুল্লাহ নামে ভুক্তভোগী এক সহকারী শিক্ষক। ২৫ আগস্ট রবিবার দুপুর ১টায় বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া বাগান বাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষক।

মো. আব্দুল্লাহ পৌর এলাকার মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ বলেন, পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গ্রামের মফিজল হকের ছেলে মোকারর হোসেন, শহিদুর রহমান তার চাচাতো ভাই সেলিম ও ইউনুস আলীর নেতৃত্বে ১৮ আগস্ট সকাল ১০টার দিকে আমার মালিরচর মন্ডল পাড়া গ্রামের আমার ক্রয়কৃত সাড়ে ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেন।

এ বিষয়ে আমি বকশীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে অবগত করলে মোকাররম হোসেন ও তার লোকজন আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমি ও আমার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, মোকাররম হোসেনের ভয়ে আমার বৃদ্ধ মায়ের খোঁজ নিতে পারছি না এবং গ্রামে যেতে পারছি না।

এ বিষয়ে আমি জমি ফেরত পেতে ও জীবনের নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোকাররম হোসেন জানান, আমি তার জমি দখল করিনি। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জমি দখল, প্রাণনাশের হুমকি, প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪