ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতাদের হাতে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু রায়হান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ১৭ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবু রায়হান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওই দিন বিকালে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নিলাখিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

এরই জের ধরে সন্ধ্যায় সাজিমারা গ্রামের আওয়ামী লীগ নেতা নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে দলবল ও তার বাহিনীর লোকজন নিয়ে একই গ্রামে আমার, আমার ভাই ও ভাগনের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে ছয়জনকে পিটিয়ে আহত করা হয়।

তাই সংবাদ সম্মেলনে নৌরুজ মিয়া ও তার ভাইসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতাদের হাতে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪