ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে শিশু ফোরামের দক্ষতা ও পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধক উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং উন্নয়নে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১৬ আগস্ট শুক্রবার শিশু ফোরামের দক্ষতা উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর শহরের আশার আলো হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের এপির স্পন্সরশিপ অফিসার উজ্জল কোরাইয়া পেড্রিক, উন্নয়ন সংঘের এপির পরিবীক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, সাব্বির হোসেন, নাজমুল হক, আফরোজা বেগম।

প্রশিক্ষণে জামালপুর পৌরসভা, শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়ন শিশু ফোরামের ৪১ জন সদস্য অংশ নেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে শিশু অধিকার, শিশু আইন, যোগাযোগ, শিশু ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, শিশু সুরক্ষা নীতিমালাসহ বিভিন্ন বিষয়ের উপর অংশগ্রহণমুখী আলোচনা করা হয়।

জানা যায়, জামালপুর শিশু ফোরামের সদস্যরা বাল্যবিয়ে, মাদক, শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবেশ উন্নয়ন, বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিমধ্যে এলাকাবাসী প্রশংসা অর্জন করেছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশুরা আগামী দিনে শিশুদের বাসযোগ্য একটি নতুন পৃথিবী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশিপসহ শিশু সুক্ষায় নানামুখী কার্যক্রম হাতে নিয়ে ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রামটি বাস্তবায়ন করে আসছে। হংকং ও মালয়েশিয়া এরিয়া প্রোগ্রামে অর্থায়ন করছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

জামালপুরে শিশু ফোরামের দক্ষতা ও পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪