ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সরিষাবাড়ীতে মন্দিরে চুরির অভিযোগে যুবক আটক

আটক মাহমুদুল হাসান বাবু। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কালীমাতা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদ্যপান অবস্থায় মাহমুদুল হাসান বাবু (২০) নামে এক যুবককে আটক করেছে মন্দির এলাকায় বাসিন্দারা। ১০ আগস্ট শনিবার গভীর রাতে পৌরসভার ধীর ধানাটা খাদ্য গুদাম সংলগ্ন কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটেছে।

আটককৃত মাহমুদুল হাসান বাবু পৌর এলাকার সাতপোয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বীর ধানাটা রায়পাড়া কালীমাতা মন্দিরের দরজার তালা ভাঙ্গার শব্দ শুনতে পায় বাসিন্দারা। এসময় চোর চক্রের সদস্যরা মন্দিরে থাকা মূর্তির পরনের দেড় ভরি স্বর্ণালংকার ও দানবাক্স ভেঙে নগদ প্রায় ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চোর চক্রের এক সদস্যকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ কর্মবিরতিতে আছেন বলে জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাকে অবগত করেন।

উপজেলা আদিবাসী সম্প্রদায়ের সভাপতি সুমন রায় বলেন, রায়পাড়া কালীমাতা মন্দিরের গেটের তালা ভেঙে মায়ের পরনে থাকা দেড় ভরি স্বর্ণালংকার ও দানবাক্স ভেঙে নগদ প্রায় ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমরা একজনকে আটক করেছি এবং সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছি। আমরা আমাদের ও মন্দিরের নিরাপত্তা চাই। সেই সাথে চুরি হওয়া অর্থ ও স্বর্ণ অলংকার ফেরত চাই বর্তমান সরকারের কাছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, চোর চক্রের এক সদস্যকে আটক করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেনা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তারা ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমাকে অবগত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

সরিষাবাড়ীতে মন্দিরে চুরির অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪