ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে বাবুল চিশতি জুট মিলের যন্ত্রাংশ পাচারকালে তিনটি ট্রাক জব্দ, আটক ৬

বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কে লুটপাটের সময় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। এ সময় ট্রাকের তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ১০ আগস্ট শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতির জুট মিলে এ ঘটনা ঘটে।

জুট মিলের মূল্যবান যন্ত্রাংশসহ একটি ট্রাক

জানা গেছে, ওই রাতে বকশীগঞ্জ জুট মিলের গেইট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশ বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করা হয়। ট্রাকগুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে যাওয়ার কথা ছিল।

জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বাংলারচিঠিডটকমকে জানান, শনিবার রাতে সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদুকের মামলায় জেলে থাকায় এই সুযোগে স্থানীয় একটি চক্র বাবুল চিশতির জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বার বার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। এই লুটপাটের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জুট মিলের সাবেক কর্মচারীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বাবুল চিশতি জুট মিলের যন্ত্রাংশ পাচারকালে তিনটি ট্রাক জব্দ, আটক ৬

আপডেট সময় ০৭:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪