ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ফের বিক্ষোভের ঘোষণায় কেনিয়ায় কড়া নিরাপত্তা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কেনিয়ায় সরকার বিরোধী ফের বিক্ষোভের ঘোষণায় ৮ আগস্ট বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

পূর্ব আফ্রিকার দেশটিতে কয়েক সপ্তাহ ধরেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। নেতৃত্ববিহীন তরুণ প্রজন্ম (জেন জি) দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে এই বিক্ষোভ করছে। প্রথমে বিতর্কিত কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও এখন তারা রুটোকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

রুটো কর বৃদ্ধির সংক্রান্ত বিল প্রত্যাহারের ঘোষণা দেওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছে। জুন মাসে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ এখন প্রায়ই তীব্র সহিংসতায় রুপ নিচ্ছে। পুলিশের সাথে সংঘর্ষে এই পর্যন্ত অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। পুলিশ বেশিমাত্রায় বল প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। তারা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ফের বিক্ষোভের ঘোষণায় কেনিয়ায় কড়া নিরাপত্তা

আপডেট সময় ০৬:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪